• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শনিবার, ০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শনিবার, ০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

বিতর্কিত তহবিল নিয়ে অনড় ট্রাম্প, আটকে গেল অ্যাটর্নি জেনারেল পদে ব্ল্যাঞ্চের নিয়োগ

আন্তর্জাতিক ডেস্ক
  ৩১ জুলাই ২০২৬, ২২:৫৩

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিতর্কিত ‘অ্যান্টি-ওয়েপনাইজেশন’ তহবিলের পক্ষে অবস্থান পুনর্ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ তহবিল নিয়ে রিপাবলিকান দলের ভেতরেই বিরোধের কারণে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চকে স্থায়ীভাবে নিয়োগের প্রক্রিয়া সিনেটে আটকে রয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লিখেছেন, ‘টড ব্ল্যাঞ্চ একজন ভালো মানুষ। তাকে অবিলম্বে যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল হিসেবে অনুমোদন দেওয়া উচিত।’

একই পোস্টে তিনি বিতর্কিত তহবিলের পক্ষে সাফাই গেয়ে বলেন, সরকারের অপব্যবহারের শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়া উচিত, কারণ তাদের জীবন অন্যায়ভাবে ধ্বংস করা হয়েছে।

রিপাবলিকান সিনেটর জন করনিন ও থম টিলিস ব্ল্যাঞ্চের নিয়োগ অনুমোদন আটকে রেখেছেন। তাদের দাবি, বিচার বিভাগ লিখিতভাবে নিশ্চয়তা দিক যে ১৮০ কোটি ডলারের ‘অ্যান্টি-ওয়েপনাইজেশন’ কর্মসূচি বাস্তবায়ন করা হবে না।

ট্রাম্পবিরোধীরা এ তহবিলকে করদাতাদের অর্থে তার সমর্থকদের পুরস্কৃত করার একটি বিতর্কিত উদ্যোগ হিসেবে আখ্যা দিয়েছেন।

তবে বিষয়টি নিয়ে বৃহস্পতিবার ব্ল্যাঞ্চের সঙ্গে বৈঠকের পর সমঝোতার কিছু অগ্রগতি হয়েছে বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে। তিনি রিপাবলিকান সিনেটর জন কার্টিসের সঙ্গেও বৈঠক করেছেন।

তবে নিয়োগ প্রক্রিয়া বিলম্বিত হলেও ব্ল্যাঞ্চ কার্যত ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন চালিয়ে যেতে পারবেন। যুক্তরাষ্ট্রের আইনে সিনেটে মনোনয়ন বিচারাধীন থাকলে এবং তা আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান বা প্রত্যাহার না হলে ভারপ্রাপ্ত কর্মকর্তা দায়িত্বে থাকতে পারেন।

বিতর্কিত তহবিলটি ট্রাম্প ও বিচার বিভাগের মধ্যে একটি আইনি সমঝোতার অংশ হিসেবে প্রস্তাব করা হয়। অভ্যন্তরীণ রাজস্ব বিভাগ (আইআরএস) তার করসংক্রান্ত নথি অব্যবস্থাপনার অভিযোগে ট্রাম্প ১০ বিলিয়ন ডলারের মামলা করেছিলেন। সেই মামলার নিষ্পত্তির অংশ হিসেবেই তহবিলের প্রস্তাব আসে। তবে কংগ্রেসের রিপাবলিকান সদস্যদের বিরোধিতার কারণে এটি স্থগিত রয়েছে।

আরও পড়ুন

ইতালি ও এসি মিলানের কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসি আর নেই

‘আমি লড়াই থামাব না’—আটকের অভিযোগে সুপ্রিম কোর্টে ছাত্র আন্দোলনের কর্মী

২৪ ঘণ্টায় স্পেনের সেউতায় প্রবেশ করেছে ৬০ হাজার অভিবাসী

সমালোচকদের আশঙ্কা, ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলার ঘটনায় অভিযুক্ত ট্রাম্প-সমর্থকদের মধ্যে কেউ কেউ এ তহবিল থেকে সুবিধা পেতে পারেন। এছাড়া ট্রাম্প ও তার সহযোগীদের কর নিরীক্ষা সীমিত করার আইআরএস-সংক্রান্ত একটি সমঝোতাতেও আপত্তি জানিয়েছেন করনিন ও টিলিস।

ট্রাম্প দাবি করেছেন, এই তহবিল থেকে তিনি নিজে কোনো সুবিধা নেবেন না। তার ভাষায়, এটি শুধু সেই ‘দেশপ্রেমিক’ আমেরিকানদের জন্য, যারা অন্যায়ভাবে সরকারি হয়রানির শিকার হয়েছেন।

এমএস/

  • টড ব্ল্যাঞ্চ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।